দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ সভায় ছাত্রলীগের হামলা
আন্দোলন প্রতিবেদন
শনিবার, ২ এপ্রিল ২০২২ | অনলাইন সংস্করণ
কৃষকমুক্তি সংগ্রাম ও নয়াগণতান্ত্রিক গণমোর্চার রাজবাড়ী শাখার উদ্যোগে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গত ১২-৩-’২২ তারিখে বিকাল ৪.৩০ মি:এ রাজবাড়ীর গোয়ালন্দে এক পথ সভার আয়োজন করা হয়। পথসভা কিছুক্ষণ চলার পর কৃষকমুক্তি সংগ্রাম-এর রাজবাড়ী শাখার আহবায়ক সামছুল হক তার বক্তব্য প্রদানের শুরুতেই ছাত্রলীগের কর্মীরা এসে ব্যানার ছিনিয়ে নিয়ে পথসভা ভন্ডুল করে দেয়। তারা আওয়ামী লীগের অফিসে যেতে নির্দেশ দেয়। পথসভার নেতৃবন্দ এবং কর্মী-জনগণ আওয়ামী লীগের অফিসে গেলে উর্ধতন নেতারা বলে সরকারের বিরুদ্ধে কোনো সভা করা যাবে না, আপনারা বাড়ী চলে যান। এভাবে শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগ-আওয়ামী লীগ এবং সরকারের লুটপাট-শোষণ-নির্যাতনের বিরুদ্ধে জনগণের প্রতিবাদের অধিকার কেড়ে নিয়ে এক সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে। কৃষকমুক্তি সংগ্রাম ও নয়াগণতান্ত্রিক গণমোর্চা সর্বস্তরের জনগণকে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

আরও খবর
- শনি
- রোব
- সোম
- মঙ্গল
- বুধ
- বৃহ
- শুক্র